বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমসারাদেশচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

"জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত" শ্লোগানে তরুণদের সচেতনতার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে “জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” শীর্ষক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস এবং সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু সেই, যে তোমাকে ভালো পথে পরিচালিত করে।”

সভাপতির বক্তব্যে মোঃ সেরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি সন্তানের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে নিজের বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “মাদকমুক্ত তারুণ্য গড়তে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।” পাশাপাশি তিনি গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরে বলেন, মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিজয়ী শিক্ষার্থী ও মেধাবীদের উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সবাই মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার