শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ

রাজশাহীতে বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে প্রশাসক বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়কের কাজ শেষ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে বর্ণালী মোড়ের পেছনের অংশ থেকে পরিদর্শন শুরু করেন প্রশাসক। পরে হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত পুরো সড়ক ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার