শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
হোমসারাদেশরাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার পেছনে ‘গুপ্ত রাজনীতি’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্টকে দায়ী করেন তিনি। গত দুই বছর ধরে ছাত্রদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদেরও কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়াতে এবং অন্য কারও উসকানিতে প্রতিক্রিয়া না দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তে সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় ইউনিটেই সীমাবদ্ধ নয়; সংগঠনটির সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গড়ে উঠেছেন বলেও উল্লেখ করেন।

পোস্টে রাকিবুল ইসলাম সালাউদ্দিন আম্মারকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক ও শালীন ভাষায় সমালোচনা করা উচিত। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার