শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আন্তর্জাতিক › আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন দুতের্তে

আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন দুতের্তে

favicon
উপচার ডেস্ক :-
আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন দুতের্তে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি হতে হবে। 

তার কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার বিচারকরা অভিযোগ গঠন নিশ্চিত করেছেন। 

দ্য হেগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, প্রাক-বিচার পর্যায়ের বিচারকরা ‘সর্বসম্মতিক্রমে রদ্রিগো রোয়া দুতের্তের বিরুদ্ধে আনা সব অভিযোগ নিশ্চিত করেছেন এবং তাকে বিচারের জন্য পাঠিয়েছেন।’