রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআবারো বন্ধ হল হরমুজ প্রণালি, কারণ স্পষ্ট করল ইরান

আবারো বন্ধ হল হরমুজ প্রণালি, কারণ স্পষ্ট করল ইরান

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগৃহীত

বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেয়ার  কয়েক ঘণ্টার মধ্যে ফের হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করেছে ইরান। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছে তা ‘সমুদ্রদস্যুতা’র (পাইরেসি) শামিল, এবং এই অবরোধ না তুলে নিলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথটি বন্ধই থাকবে। 

ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।  দুপুরের দিকে দেয়া সেই বিবৃতিতে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।'

এর ফলে বৈশ্বিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা-সবকিছুই নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিস্ফোরণমুখী রূপ নিয়েছে, কারণ ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে। 

এর আগে, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল শুক্রবার বিকেলে (যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য) সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পোস্টে তিনি লিখেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো।’ তবে তিনি জানান, জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ‘সমন্বিত রুট’ ব্যবহার করে চলাচল করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়।

এর আগে ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এদিকে গত ৭ এপ্রিল ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি হয় ইরান। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার অনুমতি দিয়ে ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

চুক্তির শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ চলতে থাকায় দুই দেশের যুদ্ধবিরতির সময়ও হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার