সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীবাঙালির সম্প্রীতি, সহনশীলতা ও সৃজনশীলতার প্রতীক পহেলা বৈশাখ: চাঁদ

বাঙালির সম্প্রীতি, সহনশীলতা ও সৃজনশীলতার প্রতীক পহেলা বৈশাখ: চাঁদ

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা রাজশাহী।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, পহেলা বৈশাখ নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি বাঙালির সম্প্রীতি, সহনশীলতা ও সৃজনশীলতার প্রতীক।

সোমবার বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান’।

সকাল সাড়ে ৯টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন এমপি আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সর্বজনীন সহাবস্থানের বার্তা বহন করে। পরে নৃত্য, লোকসঙ্গীত, দলীয় সংগীত ও লাঠিখেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি আবু সাইদ চাঁদ শাহদৌলা সরকারি কলেজের বৈশাখী অনুষ্ঠানেও যোগ দেন। উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার