সোমবার , ০১ জুন ২০২৬
হোমরাজশাহীবাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

favicon
উপচার ডেস্ক :-

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক  (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এই শুভক্ষণে আমি আমার প্রিয় রাজশাহী মহানগরবাসীর সকলকে জানাই নতুন বছরের  আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছরের সূচনায় আমরা নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দুয়ারে। বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এই উৎসব আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গেঁথে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন, নতুন বছরের এই শুভক্ষণে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নগরী রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী গড়ে তোলার অঙ্গীকার করি।

নতুন বছরে প্রিয় রাজশাহী মহানগরীর সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ-১৪৩৩।’

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার