শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমসারাদেশকুষ্টিয়ায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

favicon
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন নিরাপত্তাজনিত কারণে কুষ্টিয়ায় বিখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে 

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর জনপ্রিয় বাউল সংগীত শিল্পী ওস্তাদ শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহাড়া বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। ওসি জানান, নিরাপত্তাজনিত কারণে বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার বাড়িতে হামলা হতে পারে এ রকম সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই।

উল্লেখ্য , পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শনিবার (১১ এপ্রিল) দুপুরে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। সেসময় দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার ৩ অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।রোববার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তার দাফন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার