সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীদূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

favicon
মোঃ মনিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:

বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য ও পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনটি বরন করে নিতে এবার নেওয়া হয়েছে নানা বর্ণিল পরিকল্পনা।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ  হলরুমে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।

সভায় নববর্ষের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। 

উক্ত সভায় ভূমি অফিসার লায়লা নূর তানজু বলেন,বাংলা নববর্ষ মানেই পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে পড়া। তাই আমরা সকলেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হাস্যোজ্জ্বল ও মনোরঞ্জন পরিবেশে এই দিনটি পালন করব।  এছাড়াও উপস্থিত ছিলেন,মাসুক-ই-মোহাম্মদ প্রৌকশলী অফিসার, এস. এম. শামীম আহমেদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ মেহেদী হাসান আই সি টি অফিসার, এ কে এম মাহাবুব হাসান সহকারী প্রাথমিক শিক্ষা  অফিসার, মোঃ বাবলু হোসেন মৎস্য অফিসার, আ. ন. ম. রাকিবুল ইউসুফ সমাজ সেবা অফিসার, নাজমিন সুলতানা সহঃউপঃ নির্বাচন অফিসার,   রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে নববর্ষের দিনব্যাপী উৎসব পালনে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়:

বৈশাখী শোভাযাত্রা: পহেলা বৈশাখ সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন: নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা আমাদের শেকড়কে স্মরণ করতে চাই। এই আয়োজনকে সুন্দর ও সার্থক করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। আমি উপজেলার সর্বস্তরের মানুষকে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার আহ্বান জানাই।

দূর্গাপুরে নববর্ষের এই প্রস্তুতিকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার