সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমখেলামুস্তাফিজের দলের বল টেম্পারিং, জরিমানার পর হার

মুস্তাফিজের দলের বল টেম্পারিং, জরিমানার পর হার

favicon
উপচার ডেস্ক :-

পাকিস্তান সুপার লিগে জয় দিয়ে শুরু করেছিল লাহোর কালান্দার্স। করাচি কিংসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিতর্কিত হলো মুস্তাফিজুর রহমানের দল। তাদের ওপেনার ফখর জামানের বিরুদ্ধে রোববারের ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

রান তাড়ায় করাচির শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। হারিস রউফ বল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ক্যাপ নিয়ে আম্পায়ার ফয়সাল আফ্রিদিকে দেন শাহীন। রউফের সঙ্গে শাহীন ও ফখর কথা বলছিলেন। কিন্তু তাদের দিকে নজর রেখেছিলেন ফয়সাল। বল ফখরের হাতে তুলে দেন শাহীন। ওই সময় বলে নখ দিয়ে ঘষতে দেখা যায় ফখরকে। তিনি রউফকে বল ফিরিয়ে দেওয়ার পরই সেটি পরীক্ষা করতে চেয়ে নেন পাকিস্তানি আম্পায়ার। এরপরই বল বিকৃতির অভিযোগ আনেন তিনি।

ফিল্ডিং দল ইচ্ছাকৃতভাবে বলের কন্ডিশন পরিবর্তন করার শাস্তি হিসেবে লাহোরের পাঁচ রান কেটে নেওয়া হয়। শেষ ওভারে করাচির প্রয়োজন কমে দাঁড়ায় ৯ রানে। তিন বল হাতে রেখে আব্বাস আফ্রিদির ব্যাটে চার উইকেটে জিতে যায় তারা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে অধিনায়ক শাহীন বললেন, ‘আমি এটা সম্পর্কে জানি না। আমরা কথা বলব।’ পাঁচ রান কেন কাঁটল, জানেন না তিনি, ‘পাঁচ রানের শাস্তি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। আমরা দেখব (আম্পায়াররা কী বলেন)।’

ডিসিপ্লিনারি শুনানিতে ম্যাচ রেফারি রোশান মহানামার আরোপিত অভিযোগ অস্বীকার করেছেন ৩৫ বছর বয়সী ফখর। আরেকটি শুনানি হবে ৪৮ ঘণ্টার মধ্যে।

এর আগে লাহোর ৯ উইকেটে ১২৮ রান করে। অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা চার ওভারে ২ উইকেটে ১১ রান দেন। এই ম্যাচ হারলেও মুস্তাফিজ বেশ কিপ্টে বোলিং করেছেন। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠিত

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ নিজেদের করল বাংলাদেশ এইচপি দল

এশিয়ার মঞ্চে ইতিহাস গড়তে প্রস্তুত রাজশাহী স্টারস এফসি

সিল্ক সিটির পরিচিতি বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রস্তুত রাজশাহী রানার্স কমিউনিটি

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার পরিষ্কার বার্তা

নিরাপত্তার নিশ্চয়তা মিললে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ইন্টার মায়ামির ২-২ ড্র, সুয়ারেজের দুর্দান্ত গোলেও মিলল না জয়

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

দৈনিক উপচার