রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশচাঁপাইনবাবগঞ্জে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না পাম্প গুলো

চাঁপাইনবাবগঞ্জে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না পাম্প গুলো

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

এদিকে তেল নিতে আসা গ্রাহকদের মাঝে প্রশাসনের এ উদ্যোগকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

আবুল কালাম নামে এক মোটরসাইকেল চালক বলেন, সরকার যে উদ্যোগটা নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ ছাড়া তেল বিক্রি করছে না। এটা সরকারের জন্য ভালো একটা উদ্যোগ। তবে গাড়িতো বাংলাদেশের সবই। তাই যে গাড়িরগুলোর কাগজ নেই বা করেনি সে গাড়িগুলোতে অল্প অল্প করে তেল দিতে পারে এবং এটা করলে ভালো হয়। এটা আমার ধারণা।

হাসিবুল নামের আরেক চালক বলেন, আমরা যেহেতু গাড়ি চালাই, সেহেতু গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার। এতে আমাদের উপকার যেমন তেমন তেল বিপননেও শৃঙ্খলা ফিরবে। এই উদ্যোগকে স্বাগত জানাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ মার্চ ২০২৬
দৈনিক উপচার