সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন
রাজধানীতে শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের সদস্য এবং দেশের প্রথম শ্রেণির নিরপেক্ষ বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (BNS)-এর চেয়ারম্যান মুহাম্মদ মনজুর হোসেনের জন্মদিনে সংস্থার অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনী, নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব ও সহ-সভাপতি মো. আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, অর্থ সম্পাদক মো. সানভীর হোসেন, প্রচার সম্পাদক এম. হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন এবং ধর্ম সম্পাদক হাজী মো. শহিদুল ইসলামসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং মুহাম্মদ মনজুর হোসেনের সাংবাদিকতার পথচলা, কর্মময় জীবন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সাংবাদিক পরিবারে জন্মগ্রহণকারী মুহাম্মদ মনজুর হোসেন দেশের সাংবাদিক সমাজে দক্ষ সাংবাদিক তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের যোগ্য উত্তরসূরি হিসেবে সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আদর্শ ধরে রেখেছেন। সংগঠন গঠনে দূরদর্শী নেতৃত্ব, সাংবাদিকবান্ধব নীতি ও তরুণ সাংবাদিকদের উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।
অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মো. আলমগীর গনী বলেন, “আমরা প্রত্যাশা করি—সত্য, ন্যায় ও স্বাধীন সাংবাদিকতার পথচলায় তাঁর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা এবং বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (BNS) আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হবে।”
শেষপর্যায়ে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মুহাম্মদ মনজুর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতার ক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করেন।