রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশনওগাঁ হাসপাতালে সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ রেখে পালাল দুর্বৃত্তরা

নওগাঁ হাসপাতালে সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ রেখে পালাল দুর্বৃত্তরা

favicon
মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার:

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জুনায়েদ। তিনি ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাসপাতালের ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে দুজন ব্যক্তি মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহ নামিয়ে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার রাশেদ জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেহেনুমা মুনমুন বলেন, জুনায়েদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩৭ বছর।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার