শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশনওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত

favicon
মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার:

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরএমও ইমরুল কায়েস জানান, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার