রাজশাহী-২: বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলের গণসংযোগ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কোর্ট ষ্টেশন মোড় থেকে শুরু হয়ে ২নং ওয়ার্ড টালিপাড়া, বাগানপাড়া ও টুলটুলিপাড়া মোড় পর্যন্ত ভোটারদের দ্বারেদ্বারে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়।
জনগণের সঙ্গে সরাসরি সংযোগের সময় যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার বিষয়ে তথ্য প্রদান করেন। তারা বলেন, “গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানুষের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ধানের শীষের বিকল্প নেই। শিশুদের ভবিষ্যৎ ও বেকারত্ব কমাতে ভোট দিন ধানের শীষে।”
এই গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর কাশিয়াডাঙ্গা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কাউসার হোসেন, রনি আহমেদ সুমন, আঃ কাইয়ুম, মোঃ বাপ্পি, চন্দ্রীমা থানা শহীদ জীয়া স্মৃতি সংদের আহ্বায়ক ওমর ফারুক আহমেদ পারভেজ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম সহ অসংখ্য থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে বিএনপি দলীয় নেতা কর্মীরা নির্বাচনী প্রচারণায় জোর দিয়েছে এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।