শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশনাটোরে পেট্রল পাম্পে আগুন, চালক দগ্ধ

নাটোরে পেট্রল পাম্পে আগুন, চালক দগ্ধ

favicon
নাটোর প্রতিনিধি :
নাটোরে পেট্রল পাম্পে আগুন, চালক দগ্ধ

নাটোর শহরে একটি পেট্রল পাম্পে লাগা আগুনে পাম্পের জ্বালানি তেল বহনকারী ট্যাঙ্ক লড়ির চালক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সি নামে একটি ফিলিং স্টেশনে এ আগুন লাগে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ও পেট্রল পাম্পের কর্মচারীরা জানায়, রাতে ট্যাংক লড়ি থেকে রিজার্ভ ট্যাংকিতে জ্বালানি তেল আনলোডের কাজ চলছিল। এ সময় হঠাৎ করেই সেখানে আগুন লেগে যায়। পরে পাম্পের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে তেল বহনকারী ট্যাঙ্ক লড়ির চালক সিরাজুল ইসলাম আহত হন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লড়ি থেকে তেল খালাসের সময় সিগারেট বা অন্য কোনো স্থান থেকে আগুন উড়ে এসে আগুন লেগে থাকতে পারে।’ 

নাটোরে পেট্রল পাম্পে আগুন, চালক দগ্ধ
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার