সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিনোদনএফডিসিতে নায়ক জাভেদকে শেষ বিদায় জানালেন শিল্পী-সহকর্মীরা

এফডিসিতে নায়ক জাভেদকে শেষ বিদায় জানালেন শিল্পী-সহকর্মীরা

favicon
বিনোদন ডেস্ক :-

এফডিসিতে প্রথম জানাজা শেষে জাভেদকে নিয়ে যাওয়া হয় উত্তরায় ১২ নম্বর সেক্টরে বড় মসজিদ সংলঘ্ন কবরস্থানে।

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে এসেছিলেন তার সহশিল্পীরা। ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। সেখানেই বাদ আসর জাভেদের জানাজা অনুষ্ঠিত হয়।

নায়ক জাভেদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী দিলারা ইয়াসমিন, রুমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক আজিজ রেজা, ইউসুফ খানসহ অনেকেই।

এফডিসিতে প্রথম জানাজা শেষে জাভেদকে নিয়ে যাওয়া হয় উত্তরায় ১২ নম্বর সেক্টরে বড় মসজিদ সংলঘ্ন কবরস্থানে। সেখানে জানাজা শেষে বাদ মাগরিব তাকে দাফন করা হবে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এছাড়া হার্টের সমস্যাও ছিল তাঁর। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।

এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।

তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার