রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আঃ আলিম ওরফে কালু (৪৯)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানাধীন চামটা গ্রামের মৃত আঃ কুদ্দুসের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানাধীন শিশাতলা বাজার ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চামটা গ্রামে অভিযুক্তের বসতবাড়ির মেইন গেইটের সামনে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে ভোর ৪টা ০৫ মিনিটে তাকে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ আঃ আলিম ওরফে কালুর বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।