শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশলবণের ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

লবণের ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

favicon
স্টাফ রিপোর্টার :-
লবণের ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ অভিযান চালায়। শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, কার্গো ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল। তার ভিতরে পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লবণের ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার