শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশচট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

favicon
উপচার ডেস্ক :-

গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জামাল উদ্দিন (৩৮) ওই এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে।

গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।”

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা জামাল ও নাছিরকে গুলি করে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, নিহত জামাল জামায়াতের কর্মী বলে এলাকায় পরিচিত।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার