রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আন্তর্জাতিক › সরাসরি সামরিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা বেশি কঠিন

সরাসরি সামরিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা বেশি কঠিন

favicon
আন্তর্জাতিক ডেস্ক:
সরাসরি সামরিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা বেশি কঠিন
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরান বর্তমানে এমন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে, যার মোকাবিলা করা সরাসরি ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও অনেক বেশি কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তীব্র আন্তর্জাতিক চাপ ও বহুমুখী অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখায় স্থানীয় উদ্যোক্তা ও উৎপাদকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি দেশের বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেন, একদল আধিপত্যবাদী ও নিপীড়ক শক্তি ইরানকে দুর্বল করে ভেতর থেকে বিপর্যস্ত করার গভীর অপচেষ্টা চালিয়েছে। কিন্তু হাজারো প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যেও দেশটির ব্যবসায়ী ও উৎপাদকেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন এবং দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

ইরানের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে চলমান অর্থনৈতিক চাপের ভয়াবহতা তুলে ধরে বলেন, দেশের ওপর আরোপিত অর্থনৈতিক চাপ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সরাসরি সামরিক সংঘাতের তুলনায় এই অর্থনৈতিক লড়াই মোকাবিলা করা বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ চোখে দেখা যায় এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু অর্থনৈতিক যুদ্ধের প্রভাব অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। এই নীরব যুদ্ধের সরাসরি চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, শিল্পোৎপাদন এবং সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের ওপর।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই তাৎপর্যপূর্ণ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে চরম চাপে রয়েছে ইরান। বিশেষ করে দেশটির জ্বালানি, ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগ খাত এসব সংকটের তীব্র প্রভাব মোকাবিলা করছে। এর পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক লেনদেনে নানা সীমাবদ্ধতা এবং বৈদেশিক মুদ্রার সংকট ইরানের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকে আসন্ন শীত মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা বলেন প্রেসিডেন্ট। তিনি জানান, শীতকালে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং যেকোনো মূল্যে লোডশেডিং এড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উল্লেখ্য, শীত মৌসুমে ইরানে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে জ্বালানি সরবরাহের ওপর ব্যাপক বাড়তি চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বৈঠকে দেশের অর্থনৈতিক উৎপাদন অব্যাহত রাখা, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং শীত মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।