রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › দড়িখরবোনায় এসিডদগ্ধ নারীর চিকিৎসা ও নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার

দড়িখরবোনায় এসিডদগ্ধ নারীর চিকিৎসা ও নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার

favicon
স্টাফ রিপোর্টার :
দড়িখরবোনায় এসিডদগ্ধ নারীর চিকিৎসা ও নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার
রাজশাহীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারীকে দেখতে তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

রাজশাহীতে স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ নারীর খোঁজখবর নিতে তাঁর বাসায় ছুটে গেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর দড়িখরবোনা এলাকায় ভুক্তভোগীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন পুলিশ কমিশনার। এ সময় তিনি ভুক্তভোগীর চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।

ভুক্তভোগীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে পুলিশ কমিশনার তাঁর চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে এই সংকটময় সময়ে ভুক্তভোগী ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরএমপি কমিশনার জানান, এসিডে দগ্ধ নারীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। শুধু ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তাই নয়, তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা, দেখভাল এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ধরনের সহিংসতার ঘটনায় ভুক্তভোগী নারী যেন চিকিৎসা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। তাঁর এ উদ্যোগকে অপরাধের শিকার নারীর প্রতি পুলিশের মানবিক দায়িত্বশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ মহানগর পুলিশের অন্যান্য সদস্য।

উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাস প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। ভুক্তভোগীদের সুরক্ষা, আইনগত সহায়তা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকতে আরএমপি প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।