নাচোলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে র্যালিটি শুরু হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিটি নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, বিএনপি নেতা ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতেই নাচোলে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।