বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক, নগর উন্নয়ন নিয়ে আলোচনা

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক, নগর উন্নয়ন নিয়ে আলোচনা

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে আয়োজিত নৈশভোজে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে এক প্রীতি নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক উপহার দেন। একই সঙ্গে রাসিক প্রশাসনের বিগত ১০০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ রূপরেখা ও বিভিন্ন নাগরিক সেবামূলক উদ্যোগের ওপর প্রকাশিত একটি তথ্যবহুল বই হাইকমিশনারের হাতে তুলে দেন তিনি।

নৈশভোজের ফাঁকে উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে রাজশাহীর টেকসই নগর পরিকল্পনা, পরিচ্ছন্ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো গুরুত্ব পায়। সেই সঙ্গে রাজশাহী শহরের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাজ্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যকার পারস্পরিক অংশীদারিত্ব ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ ব্রিটিশ হাইকমিশন ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পাবনায় শিশু শিক্ষার্থী কলি হত্যাকাণ্ডে মোস্তফা গ্রেপ্তার

রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান

চাঁপাইনবাবগঞ্জে পঞ্চমবার শ্রেষ্ঠ এএসআই শাহজাহান বাদশাহ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার করল র‌্যাব

রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দোকানে গিয়ে বললেন ‘আজ থেকে মুক্ত’

অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কৃতিত্ব, রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাটের মাহাবুবুর রহমান

দৈনিক উপচার