ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক, পিএসসি, এডি।
বুধবার (১১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সমন্বয় আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।