মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

favicon
স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সেজে উঠেছে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগরীতে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। দিবসটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়সহ রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক, মোড়, চত্বর ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলোতে তৈরি হয়েছে এক উৎসবমুখর আবহ। দীর্ঘ রাজনৈতিক পথচলার এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে মহানগরজুড়ে দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ (আইল্যান্ড), চত্বর, ওভারব্রিজ ও প্রধান প্রবেশমুখগুলো ব্যানার, ফেস্টুন এবং আকর্ষণীয় ওভারহেড বিলবোর্ডে সুসজ্জিত করা হয়েছে। এছাড়া নগরীর ব্যস্ততম মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তির এলইডি ডিসপ্লে। এসব ডিজিটাল স্ক্রিনে বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশ গঠনে দলের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে। ফলে সাধারণ পথচারী ও নেতাকর্মীদের নজর কাড়ছে এই ডিজিটাল প্রচারণা।

ঘোষিত দলীয় কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর ভোর ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হবে। পরবর্তীতে বিকেল ৪টায় নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক বাটার মোড় থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পাশাপাশি দিবসটির মানবিক অংশ হিসেবে সুবিধাজনক সময়ে মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দলের অতীত ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের ধারা তুলে ধরে গোটা নগরীকে সুসজ্জিত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ, আকর্ষণীয় ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার