বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজশাহীদুর্গাপুরে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

দুর্গাপুরে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

favicon
দুর্গাপুর প্রতিনিধি :

প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং সরকারি সেবা প্রদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলায় পৌঁছে তিনি দিনব্যাপী এই পরিদর্শনাভিযান পরিচালনা করেন।

​পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক দুর্গাপুর থানায় উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন এবং চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাঁদের চিকিৎসা সেবার মান ও সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর পৌরসভার সৌজন্যে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করেন তিনি।

​স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার পর তিনি উপজেলার লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় এবং কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনকালে কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন।

​পরিদর্শন কর্মসূচির শেষভাগে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

​উপজেলা প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ১৫ দিন বা এক মাস পরপর নিয়মিতভাবে উপজেলা পর্যায় পরিদর্শন করা হয়। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিতে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সেবামূলক কাজের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে আরও দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

​উক্ত পরিদর্শনাভিধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার