মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহী রেলওয়য়েতে বিনা টিকিটে যাত্রীদের তাণ্ডব

রাজশাহী রেলওয়য়েতে বিনা টিকিটে যাত্রীদের তাণ্ডব

৫ জনের বিরুদ্ধে মামলা
favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে ট্রেনের ভেতর বিনা টিকিটে ভ্রমণ রোধ ও নিয়ম অনুযায়ী জরিমানার টাকা আদায় করতে গিয়ে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে রাজশাহী রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৫০ নম্বর (প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৭৫৩ নম্বর) আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ট্রেনটির এসি চেয়ার কোচে নিয়মিত দায়িত্ব পালনের সময় পাঁচজন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করতে দেখেন দায়িত্বরত রেল কর্মকর্তারা। পরবর্তীতে রেলওয়ের নিয়ম অনুযায়ী তাদের কাছে নির্ধারিত টিকিটের মূল্য ও জরিমানা দাবি করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ট্রেনে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর। পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা স্টেশনের প্রধান গেট দিয়ে বের হওয়ার সময় রেল কর্মকর্তা ও তাঁর সঙ্গে থাকা সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীদের মারধরে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (জিআরপি) এসআই মো. ফজলুর রহমান গুরুতর রক্তাক্ত জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তদের প্রতিহত করার প্রক্রিয়ায় টিকিট চেকিং কার্যক্রমে অংশ নেন সিনিয়র টিটিই উজ্জ্বল কর্মকার, সিনিয়র টিটিই এস এম গোলাম মোস্তফা, কন্ট্রোলার গার্ড গ্রেড-২ আতিকুর রহমান, রাজগ্রাম জিআরপি থানার এএসআই শামীম আহমেদ এবং এটেন্ডেন্ট রাজু আহমেদ ও রাসেল এহছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলকর্মীরা উপস্থিত থাকা সত্ত্বেও হামলাকারীরা সাধারণ যাত্রীদের সামনে চরম আতঙ্ক ও ভীতি প্রদর্শন করেন। এর ফলে রাজশাহী স্টেশনের টিকিট কাউন্টারের সরকারি কার্যক্রম প্রায় এক ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকে, যা স্টেশনে চরম বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

ঘটনার আইনি ভিত্তি মজবুত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে রাজশাহী রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ, ভুক্তভোগী কর্মকর্তার প্রাথমিক চিকিৎসার সনদপত্র এবং বকেয়া ভাড়া আদায়ের রশিদসহ বিভিন্ন দালিলিক প্রমাণ এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
দৈনিক উপচার