সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমরাজশাহীসমালোচনার মুখে রাবির চিত্র প্রদর্শনী থেকে বিতর্কিত ছবি প্রত্যাহার
বিতর্কিত চিত্রকর্ম ‘৭১ থেকে ২৪ বড়’

সমালোচনার মুখে রাবির চিত্র প্রদর্শনী থেকে বিতর্কিত ছবি প্রত্যাহার

favicon
স্টাফ রিপোর্টার :

বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'জুলাই গণ-অভ্যুত্থান–২০২৬' উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে বিতর্কিত ‘৭১ থেকে ২৪ বড়’ চিত্রকর্মটি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১০ আগস্ট) দুপুরে চিত্রকর্মটি প্রত্যাহার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, ছবিটি প্রদর্শনীর জন্য আগেই তুলে নেওয়া হয়েছিল। তবে আর্ট গ্যালারিতে স্থান দেওয়ার আগে ছবিগুলো যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি বলেই এমন অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হয়েছে। প্রশাসন বিষয়টি অনুধাবন করে সোমবার সকালেই চিত্রকর্মটি সরিয়ে নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো ধরণের বিতর্কিত বিষয় এড়িয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো বিতর্ককে প্রশ্রয় দেবে না।

​ঘটনার প্রেক্ষাপট থেকে জানা যায়, রোববার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। এতে স্থান পাওয়া একটি চিত্রে দেখা যায়, একটি হাতের মুষ্টি একটি দাঁড়িপাল্লা ধরে আছে। সেই পাল্লার এক পাশে লাল অক্ষরে ’৭১ এবং অপর পাশে কালচে রঙে ’২৪ লেখা রয়েছে। চিত্রে ’২৪ লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে নামানো ছিল, যা দ্বারা মহান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ভারী বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে বলে প্রতীয়মান হয়। প্রদর্শনীতে এই চিত্রকর্মটি স্থান পাওয়ার পরপরই শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে।

​উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এই বিশেষ আর্ট ক্যাম্পে অঙ্কিত বিভিন্ন মাধ্যমের মোট ৮০টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীটি আগামী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
দৈনিক উপচার