রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমবিনোদনশিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা অনুচিত: শিল্পী হাসান

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা অনুচিত: শিল্পী হাসান

favicon
বিনোদন ডেস্ক :

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে এক অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মঞ্চে গান পরিবেশন করার সময় কিংবদন্তি ব্যান্ড শিল্পী হাসানের মাথায় দর্শকসারির ভেতর থেকে ছোড়া একটি পানির বোতল এসে আঘাত করে। দীর্ঘ সংগীতজীবনে এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি কখনো হননি বলে জানিয়েছেন জনপ্রিয় এই শিল্পী।

ঘটনার পরপরই পেশাদারিত্বের পরিচয় দিয়ে পরিস্থিতি সামলে নেন এবং গান চালিয়ে যান হাসান। তবে মুহূর্তেই সেই দৃশ্য উপস্থিত শ্রোতাদের ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই দেশের সংগীতাঙ্গনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই একে দেশের সংস্কৃতির জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন এবং ফ্রি কনসার্টের দুর্বল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

বিতর্ক বা উত্তেজনা না বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শিল্পী হাসান জানান, তিনি পুরো বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চান। তাঁর বিশ্বাস, দর্শকসারির কেউ হয়তো না বুঝেই এমন কান্ড ঘটিয়েছেন। তবে ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন অপমানজনক পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি স্মরণ করিয়ে দেন যে, শিল্পীরা কেবল মানুষের ভালোবাসার টানেই গান করেন এবং তাদের একমাত্র পরিচয় তারা সবার।

সংগীতশিল্পীদের দলীয় বা রাজনৈতিক পরিচয়ে মূল্যায়ন না করার আকুল আবেদন জানিয়ে আর্ক ব্যান্ডের এই তারকা বলেন, একজন শিল্পী আজীবনের জন্য শিল্পী। বিভিন্ন সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে শিল্পীদের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে পারফর্ম করতে হতে পারে; কিন্তু এর ভিত্তিতে তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে বিচার করা অত্যন্ত অনৈতিক। শিল্পীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সমাজ ও শ্রোতাদেরই নৈতিক দায়িত্ব।

এদিকে হাসানের ওপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংগীত ও অভিনয়জগতের নামী তারকারা। প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর সজীবসহ অনেকে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তরুণ সংগীতশিল্পী তাসরিফ খানসহ অজস্র ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে গুণী এই শিল্পীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার