মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমরাজশাহীমদ্যপানের জেরে রূপপুর প্রকল্পের দুই রুশ কর্মীর সংঘর্ষ-নিহত ১

মদ্যপানের জেরে রূপপুর প্রকল্পের দুই রুশ কর্মীর সংঘর্ষ-নিহত ১

favicon
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামের এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিক মেনচেভ (৫৩) পাবনার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহত উভয়ই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’-এ কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই দুই রুশ নাগরিক নিজ কক্ষে একসঙ্গে মদ্যপান করছিলেন। মদ্যপানের একপর্যায়ে তুচ্ছ কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা উভয়েই হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে অতিরিক্ত মদ্যপান ও শারীরিক আঘাতের কারণে তারা দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।  পরে সহকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে গ্রিনসিটি প্রকল্পে অবস্থিত হাসপাতালে নিয়ে যান। 

গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে অত্যন্ত সংকটজনক ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং গ্রিনসিটি হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং ময়নাতদন্ত শেষে নিহত রুশ নাগরিকের মরদেহ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ও দূতাবাসের সহায়তায় রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।  

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার