বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীতানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

favicon
তানোর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে পালন, কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, তানোর থানার তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান এবং তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার