সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমরাজশাহীতানোরে উপকার ভোগীদের মাঝে এমপির বিভিন্ন সামগ্রিক বিতরণ

তানোরে উপকার ভোগীদের মাঝে এমপির বিভিন্ন সামগ্রিক বিতরণ

favicon
তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার নির্বাচিত উপকার ভোগীদের মাঝে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণের মাধ্যমে উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে  আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর থানা জামায়াতের সেক্রেটারি ডি.এম. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামিলুর রহমান, তানোর থানা জামায়াতের আমির মো. আলমগীর হোসেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শাহিন সালাম, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল রহিম মোল্লা, তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুব চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি নির্বাচিত উপকারভোগীদের হাতে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। সঠিক ব্যক্তির হাতে সরকারি সহায়তা পৌঁছে গেলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ জুলাই ২০২৬
দৈনিক উপচার