রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশরাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

favicon
পুঠিয়া প্রতিনিধি :-

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনায়ারুল ইসলাম জুম্মা, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়ের হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্ট, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল ইসলাম এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর পক্ষে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অধ্যাপক নজরুল ইসলাম এর আগে ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের বাইরে প্রায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে দলীয় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার