বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমরাজশাহীমায়ের সম্পত্তির অংশ দাবি করায় ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ

মায়ের সম্পত্তির অংশ দাবি করায় ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মায়ের রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করায় এক যুবক ও তার বোনকে প্রাণনাশের ভয় দেখিয়ে ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

মামলার বাদী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা মোঃ আলামিন ইসলাম (২৩)। তিনি মরহুমা শামশুন্নাহারের ছেলে। তার অভিযোগ, মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে বৈধ ওয়ারিশ হিসেবে প্রাপ্য হিস্যা দাবি করায় তাকে ও তার একমাত্র বোন মারুফাকে ভয়ভীতি প্রদর্শন করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, বাদীর নানা মরহুম শাহজাহান আলী জীবদ্দশায় তার মেয়ে শামশুন্নাহারের নামে শ্যামপুর ও তারাপুর মৌজায় প্রায় ১১ বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু ওই জমির ফসল কিংবা প্রাপ্য হিস্যার কোনো অংশ শামশুন্নাহারকে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে শামশুন্নাহারের মৃত্যু হলে তার বৈধ ওয়ারিশ হিসেবে বাদী, তার বোন মারুফা এবং তাদের পিতা উত্তরাধিকারী হন।

বাদীপক্ষের দাবি, ওয়ারিশ সূত্রে প্রাপ্য জমির হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য অভিযুক্তদের কাছে বারবার তাগাদা দেওয়া হলেও তারা বিষয়টি এড়িয়ে যান।

একপর্যায়ে অভিযুক্তরা বাদী ও তার বোনকে জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখান। তারা বলেন, যেহেতু তাদের মা আর বেঁচে নেই, তাই কিছু অর্থ নিয়ে জমি হস্তান্তর করে দিতে। কিন্তু বাদী ও তার বোন এতে রাজি হননি।

অভিযোগে বলা হয়েছে, এর জেরে অভিযুক্তরা তাদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। বাদী ও তার বোনকে অভিযুক্তদের এলাকায় ডেকে পাঠানো হলেও তারা সেখানে যেতে অস্বীকৃতি জানান।

পরে ২০২৪ সালের ১০ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা একটি সিএনজি অটোরিকশাযোগে বাদীর বাড়িতে উপস্থিত হন। প্রথমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা চললেও হঠাৎ এক অভিযুক্ত ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর অপর একজন তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩০০ টাকার তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্প বের করে তাতে স্বাক্ষর করতে বলেন।

বাদী ও তার বোন স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ধারালো চাকু গলায় ধরে ভয়ভীতি প্রদর্শন করেন এবং স্বাক্ষর না করলে জবাই করে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রাণভয়ে নিজেদের জীবন রক্ষার্থে বাদী ও তার বোন ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য হন। পরে অভিযুক্তরা ওই স্ট্যাম্পগুলো নিয়ে হুমকি দিয়ে বলেন, তাদের মায়ের জমিতে গেলে হত্যা করা হবে।

এ সময় বাদী ও তার বোনের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার বিষয়ে অবগত হন বলে অভিযোগে বলা হয়েছে। সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তদের একজন ঘটনার সত্যতা স্বীকার করলেও পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীপক্ষের আশঙ্কা, ফাঁকা স্ট্যাম্পগুলো পূরণ করে ভবিষ্যতে মূল্যবান দলিল বা জামানত হিসেবে ব্যবহার করা হতে পারে।

মামলায় নাচোল উপজেলার মাধবপুর গ্রামের মোঃ আবু তাহের (৪৫), আলাউদ্দিন (৫৫), বাক্কার (৫০) ও আবু তালেব (২৩)-কে আসামি করা হয়েছে। তাদের পিতা মরহুম শাহজাহান। এছাড়া একই গ্রামের কমরজান (৬৫), পিতা- আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮, ৩৮৬, ৩৮৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অপরাধ সংঘটিত হয়েছে মর্মে আদালতের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

বাদীপক্ষের ভাষ্য, স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চলায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। আদালত অভিযোগটি গ্রহণ করলে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ জুন ২০২৬
দৈনিক উপচার