বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

favicon
স্টাফ রিপোর্টার :-

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শহরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ রজব আলী। তিনি পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রজব আলীর সঙ্গে তার এক বন্ধুর দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে বুধবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ জুন ২০২৬
দৈনিক উপচার