সোমবার , ২২ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই: আইনমন্ত্রী

ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই: আইনমন্ত্রী

favicon
উপচার ডেস্ক :-

ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।

তবে প্রধান বিচারপতি চাইলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ঢাকার বাইরে যেকোনো স্থানে সাময়িক অধিবেশন বসাতে পারেন।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের ১১তম দিনে লিখিত প্রশ্নোত্তর টেবিলে মন্ত্রী এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই অবস্থান পরিষ্কার করেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ১০০ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আসন সম্পর্কে সংবিধানে সুনির্দিষ্ট বিধান রয়েছে।

সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে কেবল রাজধানীতেই। তবে জনগণের বিচারিক প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি ঢাকার বাইরে যেকোনো জায়গায় হাইকোর্টের অধিবেশন বসানোর সিদ্ধান্ত নিতে পারেন।

ঢাকার বাইরে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবির বিষয়ে মন্ত্রী আরও বলেন, এই আইনি বিতর্কটি ঐতিহাসিক ‘আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ’ মামলায় আপিল বিভাগ কর্তৃক ইতিমধ্যেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। ওই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো সাংবিধানিক সুযোগ নেই। তবে বিচারপ্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধান বিচারপতি যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তে হাইকোর্টের বিশেষ বা অস্থায়ী অধিবেশন ডাকার পূর্ণ এখতিয়ার রাখেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুন ২০২৬
দৈনিক উপচার