সোমবার , ২২ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ ব্যাটালিয়নের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের পাশাপাশি প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, ২০১৩ সালের ১৯ জুন বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় মাত্র ২৬ জন সদস্য নিয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষাসহ অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। বর্তমানে ব্যাটালিয়নটি জনবল ও সক্ষমতা—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে বিজিবি। সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ৫৩ বিজিবি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে এবং অবৈধ ভারতীয় গবাদিপশু, মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেক্টর কমান্ডার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও ৫৩ বিজিবি নারী ও শিশু পাচার রোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ পুশইন প্রতিরোধ এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থ সংরক্ষণে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার, ব্যাটালিয়নের কনিষ্ঠ সৈনিক সিপাহী শাখাওয়াত হোসেন, আফসানা মিমি, র‌্যাব প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। পরে ব্যাটালিয়ন ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম এ কে এম ফজলুল হক।

এ সময় সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ফয়সাল আজম অপুসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুন ২০২৬
দৈনিক উপচার