সোমবার , ২২ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় জনৈক সেতরুল হাজ্বীর পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ২০৭ পিস ভারতীয় যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, জব্দকৃত এসব ভারতীয় যন্ত্রাংশ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এনে চোরাচালানের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া মালামাল প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "দেশের সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুন ২০২৬
দৈনিক উপচার