বুধবার , ১৭ জুন ২০২৬
হোমরাজশাহীপদ্মার চরে আধিপত্যের লড়াই, দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

পদ্মার চরে আধিপত্যের লড়াই, দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

favicon
নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের দিয়াড় শংকরপুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন অমৃতপাড়া গ্রামের সামের মণ্ডলের ছেলে আশরাফুল (৫০), পানসীপাড়া গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মিলন (৩৫) এবং রাজশাহীর বাঘা উপজেলার করালী নওসারা গ্রামের লালু মণ্ডলের ছেলে কাওসার (২১)।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্দিক ও রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মিলন ও কাওসারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।"

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ জুন ২০২৬
দৈনিক উপচার