রবিবার , ১৪ জুন ২০২৬
হোমরাজশাহীমহানগরজুড়ে আরএমপির বিশেষ চেকপোস্ট

মহানগরজুড়ে আরএমপির বিশেষ চেকপোস্ট

আইন না মানলেই ব্যবস্থা: আরএমপি কমিশনার
favicon
স্টাফ রিপোর্টার :-
মহানগরজুড়ে আরএমপির বিশেষ চেকপোস্ট

রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন আটক করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে অসংখ্য চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং অন্যান্য ট্রাফিক আইন অমান্যের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট পরিধান করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পুলিশ কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরএমপি সূত্র জানায়, মহানগরীতে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

মহানগরজুড়ে আরএমপির বিশেষ চেকপোস্ট
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুন ২০২৬
দৈনিক উপচার