বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে নতুন পুলিশ কমিশনার, ব্যাপক রদবদল

রাজশাহীতে নতুন পুলিশ কমিশনার, ব্যাপক রদবদল

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগৃহীত :-

রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশের কমিশনারসহ ৯ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) এবং ২৯ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে জনস্বার্থে এ রদবদল কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়। 

নতুন পদায়ন অনুযায়ী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির, যিনি এখন আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির ডিআইজি সানা শামীমুর রহমানকে সিআইডি এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিভিন্ন ইউনিট ও জেলায় দায়িত্ব পালনের জন্য একাধিক কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে পুলিশ সদর দপ্তর, এসবি, এপিবিএন, নৌ পুলিশ ও বিভিন্ন মহানগর ও জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত এই ধরনের রদবদল করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ মে ২০২৬
দৈনিক উপচার