শনিবার , ০২ মে ২০২৬
হোমকৃষিব্র্যাকের ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

ব্র্যাকের ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

favicon
সিনিয়র স্টাফ রিপোর্টার:

টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষির আধুনিকায়নের লক্ষ্য নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও মানসম্মত কৃষি উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়। ব্র্যাক প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক সিডের এজিএম কৃষিবিদ এম এ মনসুর লিওন এবং পবা উপজেলা কৃষি অফিসার মো. আ. মান্নান।

কর্মশালায় রাজশাহী অঞ্চলের ১৫০ জন বড় বীজ ব্যবসায়ী, আদর্শ প্রজেক্ট পার্টি ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দিনব্যাপী ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই আয়োজনে আধুনিক চাষাবাদ কৌশল, উন্নত বীজের ব্যবহার এবং আন্তঃপরিচর্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার (রাজশাহী রিজিওন) মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের সেলস ডিপার্টমেন্টের হেড কৃষিবিদ এম এ মনসুর লিওন ব্যবসায়ীদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি কৃষি উপকরণের সঠিক সংজ্ঞা, মানসম্মত পণ্য সরবরাহ, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং গ্রাহক সেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বীজ ও সার সংরক্ষণ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে ডিলার ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা। উপস্থিত কৃষি কর্মকর্তারা ব্র্যাক সিডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কৃষির আধুনিকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ব্র্যাক সিড কর্তৃপক্ষের প্রত্যাশা, সারাদেশে একযোগে কৃষক ও ব্যবসায়ী পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে। এর ফলে চাষাবাদে সতর্কতা বৃদ্ধির পাশাপাশি কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ মে ২০২৬
দৈনিক উপচার