সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার

favicon
উপচার ডেস্ক :-

আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার একদিন পরই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।

শনিবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে।’ 

আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব পদে ছিলেন।
 
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। আর এই নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার