শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
হোমবিনোদনধোঁয়াশা কাটালেন দীপিকা

ধোঁয়াশা কাটালেন দীপিকা

favicon
উপচার ডেস্ক :-
ধোঁয়াশা কাটালেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পর্দার রসায়ন দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলির আগামী বিগ বাজেটের ছবি ‘রাকা’ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বিনোদন পাড়ায় ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। প্রশ্ন ওঠে মা হতে যাওয়ার কারণে কি আল্লু অর্জুনের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা? 

অবশেষে এই ধোঁয়াশা কাটালেন নির্মাতা ও এবং অভি নেত্রী দুজনই। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই দীপিকার কাজ নিয়ে শুরু হয় নানা জল্পনা। কেউ বলছিলেন তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন, আবার কারও দাবি ছিল তাঁর চরিত্রটি ছোট করে ফেলা হচ্ছে। তবে দীপিকার ভক্তদের জন্য সুখবর হলো এসকল জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘রাকা’ টিম। 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ছবির পরিকল্পনা মোটেও বদলায়নি। তাদের ভাষ্যমতে, ‘সবকিছু আগের পরিকল্পনা মাফিক চলছে। দীপিকা পাড়ুকোন ‘রাকা’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। তার থাকা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।’ 

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজের প্রতি বিন্দুমাত্র ছাড় দেননি এই বলিউড কুইন। এই অবস্থাতেই তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং শেষ করেছেন। তবে সেটে তার ও অনাগত সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রথম সন্তান ‘দুয়া’র পর দীপিকা ও রণবীর সিং দম্পতি যখন দ্বিতীয় অতিথিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন কাজের প্রতি দীপিকার এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। 

সান পিকচার্সের প্রযোজনায় ‘রাকা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী লুকে পর্দার ‘পুষ্পা’কে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

ধোঁয়াশা কাটালেন দীপিকা
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার