সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতিজ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা করবে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক: অর্থমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা করবে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক: অর্থমন্ত্রী

favicon
উপচার ডেস্ক :-

আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে এআইআইবির প্রতিনিধি দলের বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, “জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। তা মোকাবিলায় উন্নয়ন বাজেটে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান আছে, সেগুলোতে আর্থিক সহায়তা করবে সংস্থাটি।”

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন ও বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে সরকার এআইআইবির সঙ্গে কীভাবে কাজ করবে সে বিষয়েও কথা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ খোলামেলা কথা বলেছেন।”

বিনিয়োগ বান্ধব হওয়ার যে প্রক্রিয়া ও সমস্যা তা চিহ্নিত করে সমাধানের পথ নিয়েও মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। নতুন প্রকল্পের বাইরে সরকারি যেসব প্রকল্প বন্ধ হয়েছে, সেগুলো চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াো বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার