মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমবিনোদনমা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি: কিয়ারা আদভানি

মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি: কিয়ারা আদভানি

favicon
উপচার ডেস্ক :-

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ অভিনয় করেছেন। এ সিনেমায় দক্ষিণী সিনেমার সুপারস্টার ইয়াশের বিপরীতে তাকে দেখা যাবে। গত বছরের জুলাই মাসে মা হওয়ার পর এটি অভিনেত্রীর অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব ও তার জীবন দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। 

সম্প্রতি এ সিনেমার একটি পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা গেছে। পোস্টারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা কিংবা সিনেমাসংশ্লিষ্টরা কেউ তা নিয়ে মাথা ঘামাতে নারাজ।

পর্দায় সাধারণত কিয়ারা আদভানিকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অভিনেত্রী বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি। এখন মনে হয়, অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমার পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে, যা নাদিয়া চরিত্রের জন্য খুব জরুরি ছিল।

পরিচালক বলেন, এ সিনেমায় সবসময় যুক্তি দিয়ে কাজ হয় না। কিছু সিদ্ধান্ত নিতে হয় মনের অনুভূতি থেকে। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই ছিল।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ মার্চ ২০২৬
দৈনিক উপচার