শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশলিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

favicon
কিশোরগঞ্জ প্রতিনিধি :-

কিশোরগঞ্জ জেলা শহরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রেস্টুরেন্টে যাওয়ার পথে আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত ‘হোটেল শেরাটন’-এ এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা এই বরপক্ষ বৃহস্পতিবার কিশোরগঞ্জের এই হোটেলে এসে ওঠেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদী মসজিদে বিয়ের কাজ সম্পন্ন হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য নির্ধারিত রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে নামার সময় তারা লিফটে ওঠেন। কিন্তু ৬ জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় অতিরিক্ত ওজনের কারণে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে লক হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে লিফটটি উপরে তোলার চেষ্টা ব্যর্থ হলে পরে নিচতলার লিফ্‌ট সংলগ্ন দেয়াল ভেঙে একে

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার বেশি মানুষ ওঠায় লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। আটকে পড়া সবাই সুস্থ আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সঙ্গে দেয়াল ভেঙে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার