শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশবাঘায় র‍্যাবের অভিযানে শুটার গান ও হেরোইনসহ আটক ১

বাঘায় র‍্যাবের অভিযানে শুটার গান ও হেরোইনসহ আটক ১

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর বাঘা উপজেলায় র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর একটি যৌথ দল গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, চারটি শর্ট গানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রয়েল হোসেনের পিতা মো. মজিবর রহমান। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার