সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন

favicon
ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ :
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের হলরুমে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন অতিথিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন, আলোচনা সভা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা ও প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানটি যৌথ ও সাবলীলভাবে সঞ্চালনা করেন দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুফী জাহাঙ্গীর কবির কামাল, দৈনিক সমকাল ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে এস রোকন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি মহিদুল ইসলাম ফরহাদ, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. আসাদ এবং চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম। এ ছাড়া স্থানীয় সংবাদকর্মী সোহেল রানা, সারোয়ার জাহান শাহীন ও রুহুল আমিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, একটি সংবাদপত্রের দীর্ঘ ২৮ বছরের সফল পথচলার পেছনে থাকে অসংখ্য মানুষের অক্লান্ত শ্রম, মেধা, ত্যাগ ও নিষ্ঠা। দৈনিক ভোরের চেতনার এই দীর্ঘ যাত্রা সেই ধারাবাহিক প্রচেষ্টা ও পেশাগত দায়িত্বশীলতারই উজ্জ্বল প্রতিফলন। এ সময় তিনি পত্রিকাটির সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে আশরাফুল ইসলাম রঞ্জু আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করা এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমেই সংবাদপত্রকে পাঠকের আস্থা অর্জন করতে হয়। বিশেষ করে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া সংবাদ ও অপতথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দৈনিক ভোরের চেতনা আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রতিনিধি রিপন আলী বলেন, প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ের মধ্যেই জাতীয় দৈনিক ভোরের চেতনা দেশপ্রেম, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সর্বস্তরের পাঠকের কাছে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে। আগামীতেও দেশ, মাটি ও মানুষের কল্যাণে পত্রিকাটি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে। বক্তব্য শেষে তিনি পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক, প্রকাশক, বিজ্ঞাপনদাতা, পাঠক ও সহকর্মী সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নিয়ে পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরিশেষে সবার অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।